শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

প্রতিদিন ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত যে শিডিউলে চলবে মেট্রোরেল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪২ Time View

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বর মাসে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত এই ট্রেন চলাচল করবে।

শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চালানো হবে। যাত্রী বেড়ে গেলে এবং যাত্রীরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এম এ এন সিদ্দিক বলেন, ডিসেম্বরে চালু করার জন্য প্রতি সেটে ছয়টি বগি ধরে মোট ১০ সেট ট্রেন প্রস্তুত করা হয়েছে। সিদ্দিক আরও বলেন,  মেট্রোরেল চালুর প্রস্তুতির অংশ হিসেবে, আগামী ১ সেপ্টেম্বর থেকে সমন্বিত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে।

এ সময় ট্রেনের বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থাসহ সবকিছু ঠিকঠাক চলে কিনা পরীক্ষা করা হবে। অক্টোবর থেকে সিমুলেটরের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। পরীক্ষার শেষ ধাপে চলাচল করবে যাত্রীবিহীন ট্রেন। ডিসেম্বরে যাত্রীসহ চলাচল শুরু হবে। আগামী ১৬ ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধনের সম্ভাবনা আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মেট্রোরেলে ভাড়া কেমন হবে, এমন প্রশ্নের জবাবে এম এ এন সিদ্দিক বলেন, খুব শিগগিরই ভাড়ার হার ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয় ২০১২ সালে। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। তবে প্রকল্প ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin