রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

বীর মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে ১৪ জনকে আবেদনের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬২ Time View

বিশেষ প্রতিনিধি : মুক্তিযোদ্ধাদের জাতীয় তালিকায় ও মুজিব বাহিনীর তালিকায় নাম থাকা সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছিলেন না ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক সহকারী অধ্যাপক এ এফ এম হেফজুল বারী। তাকেসহ ১৪ জনকে নতুন করে আবেদন জানানোর নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই আবেদন জানাতে বলা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষকে আবেদনটি বিবেচনায় নিতে বলা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী সৈয়দা নাসরিন।

জানা গেছে, মুক্তিযোদ্ধাদের জাতীয় তালিকায় ও মুজিব বাহিনীর তালিকায় নাম থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়েন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক সহকারী অধ্যাপক এ এফ এম হেফজুল বারী। স্থানীয় পর্যায়ের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে তার নাম বাদ পড়ে। এরপর পুনরায় তিনি নিজের নাম অন্তর্ভুক্তি চেয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। এরপর বছরের পর বছর কেটে গেলেও এ নিয়ে কোনও সুরাহা মেলেনি।

পরে প্রতিকার চেয়ে হেফজুল বারীসহ ১৪জন বাদী হয়ে নিজেদের মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ২০১০ সালে দায়ের করা রিটটির প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করা হয়। এর দীর্ঘ বছর পর রুলটি নিষ্পত্তি করে গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করলেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করলেন।রায়ের বিষয়ে হিফজুল বারী বলেন, হাইকোর্ট থেকে রায় হয়েছে। এই রায়ের ফলে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো।

রিটকারীদের আইনজীবী সৈয়দা নাসরিন বলেন, হাইকোর্টের রায় অনুসারে রিটকারী ১৪ জনকে তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য কর্তৃপক্ষের কাছে নতুন করে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষকে তাদের আবেদন বিবেচনা করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin