শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮৬ Time View

বিশেষ প্রতিনিধি: পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে পৌঁছালে ৮/১০ জন মাদকাসক্ত বখাটে তার ওপর হামলা করে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে হামলা করেন। পরবর্তীতে ৯৯৯ ফোন দিলে ওয়ারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে উপপরিদর্শক সৌরভ শাহা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সে ৯৯৯ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin