শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান হাসপাতালগুলোর সেবার মান বৃদ্ধি করবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৬ Time View

বিশেষ প্রতিবেদক : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেছেন, সারাদেশে হাসপাতাল এবং ক্লিনিক গুলোতে অধিদপ্তরের যে অভিযান চলছে এটা সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। মাস তিনেক আগেও স্বাস্থ্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেছিল। সে সময় অনেকগুলো অবৈধ ক্লিনিক বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে তিন মাস পর এখন আবার অভিযান চালানো হচ্ছে। আমার মনে হয় এই অভিযানের ফলে অনেক ক্লিনিক নতুন করে রেজিস্ট্রেশন করেছে। আবার অনেকগুলো বন্ধ হয়েছে। পাশাপাশি সরকার ইতোমধ্যে আরেকটি উদ্যোগ নিয়েছে সেটা হলো চিকিৎসা সেবার সাথে জড়িত হাসপাতালগুলোর মান যাচাই করার জন্য বিভিন্ন রকম কমিটি করেছে। এই সমস্ত কমিটি মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। ফলে সেবার মান বৃদ্ধি পাবে। যেমন এ, বি, সি এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং সে ক্যাটাগরি অনুসারে হাসপাতাল এবং ক্লিনিকগুলোর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এতে করে জনগণের সুবিধা হবে। তারা সহজে জানতে পারবে কোনো হাসপাতালে সেবার মান কেমন আছে।

সারাদেশে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেছেন অধ্যাপক ডা. এম এ আজিজ। পাঠকদের জন্য অধ্যাপক ডা. এম এ আজিজ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের নিজস্ব প্রতিবেদক শান্ত সিংহ।

ডা. এম এ আজিজ বলেন, মাঝে মাঝে এ ধরনের অভিযান হাসপাতাল গুলোর সেবার মান বৃদ্ধি করবে। স্বাস্থ্যখাতে একটি বড় অংশ বেসরকারি খাতে রয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযান পরিচালনার জন্য যে জনবল দরকার সেটা এখনো গড়ে উঠেনি। বেসরকারি খাতে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে। সুতরাং হাসপাতাল এবং ক্লিনিকগুলোর সেবার মান ধরে রাখার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা দরকার এবং এটা জন্য আলাদা একটি অধিদপ্তর করা উচিত বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, ইদানীং দেশে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। সেজন্য সিটি কর্পোরেশনগুলোকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। সিটি কর্পোরেশনগুলোর মশক নিধন অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি আমাদের আশে পাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির ছাদ বাগান, বাগানের ফুলের টব, বাসার ফ্রিজ ইত্যাদি সব সময় পরিষ্কার রাখতে হবে। মশা যেন না কামড় দেয় সেজন্যও সতর্ক থাকতে হবে। দিনের বেলায় ঘরের মধ্যেও মশারি টানতে হবে যেন মশার কামড় থেকে নিরাপদ থাকা যায়।

ডা. এম এ আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধ করা শুধুমাত্র সরকার কিংবা সিটি কর্পোরেশনের একার কাজ নয়। সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনকে আরও বেশি শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যে সমস্ত জায়গায় মশার ডিম পারার সুযোগ আছে নেই জায়গা গুলোকে ধ্বংস করতে হবে। কারণ এডিস মশা মারলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin