শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধাসহ আহত-৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৭৫০ Time View

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধা সহ একই পরিবারের ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার গড়ইখালী ইউপি’র বাসাখালীতে দু’দফা মারপিটে তারা আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় বাবর আলী গাজী( ৭০) তার ছেলে শাহিনুর গাজী ( ৫৫) ও তার দু’ছেলে আবু সালেহ (২২) ও আবু সুফিয়ান(১৯) গাজী। এর মধ্যে বাবর আলী ও শাহিনুরের মাথা ফেটে জখম হয়েছে। আহত সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জানাগেছে, নারী সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। শাহিনুরের ছেলে ভ্যান চালক আবু সালেহ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একজন প্যাসেঞ্জারের গন্তব্য স্থান বাসাখালীর একটি দোকানের সামনে নামিয়ে দিয়ে অন্য প্যসেঞ্জারের অপেক্ষায় ছিলাম। এমন সময় স্থানীয় আফজাল গাজী ও তার ছেলে ইয়াসিন আলী আমার সাথে তর্কে জড়িয়ে এক পর্যায়ে তারা আমাকে মারপিট করলে স্থানীয়রা ঠেকায়। এ খবরে আবু সালেহের দাদা বাবর আলী, পিতা শাহিনুর, ভাই সুফিয়ান ঘটনাস্থলে পৌছান।

শাহিনুর জানান, মারপিটের ঘটনাটি মোবাইলে গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে জানালে, তিনি বলেন যেহেতু আমি বাহিরে আছি, সেহেতু বিষযটি স্থানীয় ইউপি সদস্যকে জানাও। সেই অনুযায়ী ইউপি সদস্য শরৎ চন্দ্র মন্ডলকে অবহিত করে বাড়িতে উদ্দেশ্য রওনা করি। শাহিনুর অভিযোগ করেন আমরা রাত সাড়ে ৮ টার দিকে বাসাখালীর মোকছেদের চা’য়ের দোকান পর্যন্ত পৌছালে বাঁধা দিয়ে আফজাল তার ছেলে ইয়াসিন, রাসেল, হাফিজুলসহ অনেকে আমাদের মরপিট করে জখম করে মোবাইল কেড়ে নেয়।

এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু বলেন, কিছুদিন পুর্বে শাহিনুরের ছেলে আফজাল গাজীর মেয়েকে বিয়ে করেন। ইতোমধ্যে মেয়ে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করলে ঐছেলে যোগাযোগ চেষ্টা করে। যার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin