শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

রাজারবাগে পুলিশ সদস্যদের সঙ্গে খাবার খেলেন ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৭৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তে কর্মকর্তা পুলিশ সদস্যদের মেসে দুপুরের খাবার খেলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজারবাগ পুলিশ লাইন ৬ ম্যাসের ডায়নিং এ পুলিশ সদস্যদের জন্য রান্না করা খাবার খান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়তি রায়।

তিনি বলেন, ডিএমপি কমিশনার শুক্রবার রাজারবাগে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের ম্যাস পরিদর্শন করেন। এরপর ৬ নম্বর ম্যাসের ডায়নিং রুমে গিয়ে পুলিশ সদস্যদের জন্য রান্না করা খাবার খেয়ে স্বাদ ও মান পরীক্ষা করে দেখেন।
এ সময় সংশ্লিষ্টদের খাবারের মান উন্নয়ন এবং নিয়মিত রাখার নির্দেশনা দেন।

এ দিকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ লাইন্সের ম্যাস ঘুরে দেখেছিলেন কমিশনার। এসময় পুলিশ সদস্যদের থাকার স্থানসহ সব কিছু ঘুরে দেখেন। এ দিনও বিভিন্ন বিষয়ে পরিবর্তনের নির্দেশনা দেন।

সদ্য দায়িত্ব নেওয়া কমিশনারের এমন কার্যক্রম মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ডিএমপির মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin