শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

খুলনার পাইকগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৬৯ Time View

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে কয়েকশো মোটরসাইকেল যোগে পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকাল ১১টায় পাইকগাছা আইনজীবী সমিতির মিলোনয়তনে এ মতবিনিময় সভা করেন তিনি। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে কয়রা সদর ইউনিয়ন থেকে বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সে জন্য দলের শীর্ষ পর্যায় থেকে আমাকে নির্বাচনে প্রার্থী হিসাবে কাজ করতে বলা হয়েছে। সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো ।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ কয়রা- পাইকগাছা এলাকার বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত নির্বাচনী এলাকা গড়বো। সর্বোপরি মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে ক্ষেত্রে তিনি সাংবাদিক ও তৃণমূল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী আজিজুল হক, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বুলবুল, আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম আব্দুল গনি সরদার, মৃণাল কান্তি ঘোষ, ননী গোপাল মজুমদার, অ্যাড. প্রদীপ কুমার তরফদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin