শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাগেরহাটের মোল্লাহাটের ইউপি সদস্যকে ধর্ষন চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭১৪ Time View

এস এম সাইফুল ইসলাম কবিরঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা সদস্য (৩৫)’কে জোর পূর্বক ধর্ষণ চেষ্টাসহ ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে উদ্ধার করতে গিয়ে ওই মহিলার স্বামীও হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কামার গ্রাম সংলগ্ন চিতলমারী উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই মহিলা ও তার স্বামীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন ভিকটিম দম্পতি জানান, মোল্লাহাট উপজেলার কামার গ্রামে তাদের বাড়ি হলেও সম্প্রতি খাগড়া বুনিয়া গ্রামে নতুন বাড়ি করে সেখানে বসবাস করছেন তারা। নতুন বাড়িতে বসবাসের শুরু থেকেই পাশের বাড়ির ওবায়দুল শিকদার (৩৫) আপত্তিকর অঙ্গভঙ্গি করাসহ ওই মহিলাকে কু প্রস্তাব দেন। যে কারণে ওবায়দুলকে এড়িয়ে চলেন তিনি।

ঘটনার সময় স্বামী ঘরে না থাকার সুযোগে ওবায়দুল ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। তখন নিজেকে রক্ষা চেষ্টা করা সহ ডাক চিৎকার করেন তিনি। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের কারণে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে মহিলাকে জখম করে। ওই সময় স্ত্রীর চিৎকার শুনে বাড়ির অদূরে থাকা স্বামী দ্রুত ঘরে প্রবেশ করলে তাকেও ঘুষি ও ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ওবায়দুল। এঘটনায় মামলা করবেন বলেও জানান ভিকটিম দম্পতি।

উল্লেখ্য, ওবায়দুল শিকদার (৩৫) খাগড়া বুনিয়া গ্রামের হাসেম শিকদার ও মরিয়ম বেগম’র ছেলে।

ওবায়দুল শিকদার বলেন, ধর্ষন করা হয় নাই, যা হয়েছে তা মিমাংসার জন্য ভাইস চেয়ারম্যান মাহাতাব ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সাথে কথা হয়েছে। ‍ এসময় ওবায়দুল শিকদারের স্ত্রী বলেন, ওই মহিলার (ভিকটিম) পিঠে আমার স্বামী না আমি কামড়িয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত দম্পতি থানায় আসছিলো, যেহেতু ঘটনা চিতলমারী থানার অন্তর্গত তাই, তাদেরকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin