শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ শিকারের অপরাধে ২১ জেলেকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭৬২ Time View

নিজস্ব প্রতিবেদক, লৌহজং, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে । বুধবার দিবাগত রাতে পৃথক পৃথকভাবে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌপুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৬০ কেজি মা ইলিশ ও ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্স জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ৯ জন জেলেকে ১৪ দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার ১২ জন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার জানান, বুধবার দিবাগত রাতে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মায় অভিযান পরিচালনা করে ৯ জন অসাধু জেলেকে আটক করে। সে সাথে ১০ কেজি ইলিশ, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে ২১ জন অসাধু জেলেকে আটক করে মাওয়া নৌপুলিশ। এ সময় ৫০ কেজি মা ইলিশ ও দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ওই ১২ জনকে বৃহস্পতিবার দুপুরে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সে সাথে জব্দকৃত ইলিশ উপজেলা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বন্টন এবং অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুঁড়ে বিনষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin