শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

রাজধানীর মানিকনগরে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭৫০ Time View

এম রাসেল সরকারঃ রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মানিকনগরের ক্ষুদ্র ব্যবসায়ীরা পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এককালীন মোটা অঙ্কের টাকা দিয়ে ফুটপাথে বসতে পারলেও প্রতিদিন বিভিন্ন খাতে চাঁদা দিতে দিতে ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা।

ব্যবসায়ীরা অভিযোগ করছেন, মুগদা থানা ও মুগদা ফাঁড়ি পুলিশের কিছু অসাধু সদস্যরা মেতে উঠেছেন চাঁদাবাজিতে। বাদ পড়ছেন না বিভিন্ন মার্কেটে পজিশন নিয়ে বসা ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, চাঁদাবাজদের পাশাপাশি পোশাকধারী প্রশাসনের লোকজনও চাঁদা নিচ্ছে।

মানিকনগরে এক ক্ষুদ্র ব্যবসায়ী অভিযোগ করেন, এসব ব্যাপারে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা না দিয়ে উল্টো পুলিশের কিছু সদস্য ব্যক্তিগত ভাবে চাঁদা আদায় শুরু করেছে। তিনি বলেন, মুগদা থানা পুলিশকে চাঁদা না দিলে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় নিয়ে নির্যাতন ও মোটা অংকের টাকা দাবি করেন, তাই বাধ্য হয়ে তাদেরকে চাঁদা দিতে হয়।

তারা প্রশাসনের লোক হয়েও একের পর এক অপরাধ করে আসছেন। চাঁদাবাজ মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে গেলে তারা কাউকেই সহযোগিতা করেন না। উল্টো অপরাধীদের পক্ষ নিয়ে তাদের সাথে মীমাংসা করার জন্য টাকা দিতে চাপ দিয়ে থাকেন। এরপর ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের কমিশন খান বলেও অভিযোগ করেন।

এক ব্যবসায়ী নাম প্রকাশ করার শর্তে জানান, মুগদা থানা পুলিশ ফাঁড়ির কিছু অসাধু পুলিশ সদস্যদের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে বিচারের অবেদন করেন বলে প্রস্তুতি নিচ্ছেন-চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin