শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি দুর্গাপূজার একযোগে শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মানসা কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বেলে দেবীকে আমন্ত্রণ জানিয়ে মণ্ডপে দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সর্বজনীন দুর্গাপূজার মহাষষ্ঠীর এই শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, সহকারী অধ্যাপক আহমেদ কবির চাইনিজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি। বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানসা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার (বাটুল)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক বাবলু কুমার আশ।অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin