রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

গোপালগঞ্জে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭০১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ ‘র যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো.আমিনুর রহমান ও গোপালগঞ্জ বিআরটিএ এর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো.আবুল বাসারের নেতৃত্বে বের হওয়া শোভা যাত্রায় সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়। এর আগে রংবেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বাংলাদেশ বেতারের সাবেক কর্মকর্তা মো.গোলাম মোস্তফার সঞ্চালনায় নিরাপদ সড়ক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, বিআরটিএ ‘র আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল বাসার, গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৯৪৭) এর সভাপতি মো. বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সাইদ প্রমূখ।

এসময় সওজ’র উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান সহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিগণ সড়ক দূর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরি, ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেস বিহীন যানবাহন চালানো থেকে বিরত থাকা, ক্লান্ত শরীরে চোখে ঘুম নিয়ে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন না চালানোর প্রতি গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin