শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

গোপালগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৭৬৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জের সাবেক পুলিশ সুপার) মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার)। রোববার তিনি গোপালগঞ্জ সদর থানাধীন সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, খাটরা সার্বজনীন কালীবাড়ি মন্দির, খাটরা দক্ষিনপাড়া সার্বজনীন মন্দির, শিতলা সার্বজনীন মন্দির, দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান পূজা মন্ডপের প্রতিনিধিদের নিকট ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম এর পক্ষ হতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি বলেন, পূজাকে কেন্দ্র করে যে কোন প্রকার বিশৃংঙ্খলা সৃষ্টি হলে তা আইনানুগভাবে কঠোর হস্তে দমন করা হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন সর্তকতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে অতিরিক্ত ডিআইজি গোপালগঞ্জে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আল-বেলী আফিফা ফুলের তোড়ার দিয়ে শুভেচ্ছা জানান।

পূজামন্ডপ পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনিচুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্স সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin