শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৭৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, সনদ ও চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস –২০২৩ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ — বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ। এসময় গোপালগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মো. সাইফুল ইসলাম, গোপালগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলিমুজ্জামান বিটু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও ৩ জন যুব ও ১ জন যুব মহিলার হাতে ৫ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin