শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

রাজশাহীর চারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত ও ১৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৭৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া মালেকার মোড় বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি দোকান ভস্মীভূত ও ১৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। শুক্রবার দুপুর প্রায় দেড়টার দিকে শলুয়া মালেকার মোড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

চারঘাট ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায় , শলুয়া মালেকার মোড় বাজারে বাদশার ডেকোরেটর দোকানে ভয়াবহ আগুন লাগে। পাশেই মসজিদে জুম্মার নামাজ পড়তে আসা মুসল্লীরা আগুন দেখে চিৎকার দিলে একালাবাসী দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় বলে জানা যায়

চারঘাট ফায়ার সার্ভিস ষ্টেশন ইনর্চাজ মোজাম্মেল হক জানান, দুপুর দেড়টার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ঘটনা স্থলে পৌঁছে জানতে পারি মালেকার মোড় বাজারে আমীর হোসেনের ছেলে বাদশা মিয়ার ডেকোরেটর দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়াও অগ্নিকাণ্ডে জিনারুল ইসলামের ভাংঙ্গির দোকান, মজনু মিয়ার কাপড় ও জুতার দোকান, আসাদুলের ফেক্সিলোডের দোকান ও রাব্বির চায়ের দোকান আগুনে পুড়ে গেছে জানান তিনি।

এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি এবং ক্ষতি গ্রস্ত ব্যাক্তিদের সরকারি ভাবে সহযোগিতা করা হবে।

চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি বিষয়টি খুবই দুঃখ জনক তবে আমি জরুরি কাজে বাইরে থাকাই ঘটনা স্থলে যেতে পারিনি তবে পরে এসে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin