শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

গোপালগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৭৫৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়।

এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভসূচনা করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে পুলিশ লাইন্স সংলগ্ন সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি পরবর্তী কেক কেটে আলোচনা সভার সূচনা হয় পুলিশ লাইন্স ড্রিলশেডে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কমিউনিটি পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সভাপতি জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা তার বক্তব্যে কমিউনিটি পুলিশিং এর ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ও নিবারণমূলক ব্যবস্থা হিসেবে কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব সকলের নিকট তুলে ধরেন এবং জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা বিনির্মাণে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র নেতৃত্বে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য সকলকে অঙ্গীকারবদ্ধ থাকার আহবান জানান।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা কোটালীপাড়া থানার এস. আই (নিরস্ত্র) কাজল দাসকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম -এর প্রদত্ত সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin