শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

রাজশাহীর চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৭৬০ Time View

নিজস্ব প্রতিবেদক,চারঘাট,রাজশাহীঃ পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে চারঘাট এম এ হাদী কলেজ মাঠ থেকে র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট এম এ হাদী কলেজ চত্ত্বরে আলো সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু বক্কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এন্ড অপস্ সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রফিকুল আলম, চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, চারঘাট পৌর মেয়র একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, চারঘাট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ব্রজহরি দাস, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট এম এ হাদী কলেজের সাবেক অধ্যক্ষ সাহাজ উদ্দিন।

বেস্ট কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে দূর্গাপুর থানার এস আই আব্দুর রাজ্জাক ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য ও গোদাগাড়ী থানার কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (সেস্টু মাষ্টার)। শ্রেষ্ঠত্ব অর্জন করায় এই দুজনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

আলোচনা সভায় রাজশাহী পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশ সব সময় জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে, যার কারণে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার বলেন, মাদক নিমূলের পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin