শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

ফকিরহাটে চোরাই ইজিবাইক, ভ্যান, বাইসাইকেল উদ্ধার, চারজন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭৯০ Time View

নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় ইজিবাইকসহ একজন, ভ্যানসহ একজন ও বাইসাইকেল চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শনিবার সকালে বাগেরহাটে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার কচুয়া থেকে ইজিবাইক চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফকিরহাটের আট্টাকা এলাকা থেকে মাহফুজুর রহমান ওরফে আজিজুর (২২) কে স্থানীয়দের সহযোগিতায় আটক করে। মাহফুজুর রহমান কচুয়ার বড় আবদার মানিক এলাকার এনায়েত শেখের ছেলে। এসময় ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।

এছাড়া এদিন চোরাই ভ্যানসহ রবিউল শেখ (৩০) নামে একজনকে আটক করেছে। রবিউল শেখ মোংলার সোনাইতলা এলাকার শওকত শেখের ছেলে। এছাড়া বাইসাইকেল চুরির অভিযোগে উপজেলার ছোট খাজুরা গ্রামের মনিরুল শেখের ছেলে এনামুল শেখ (২৩) এবং কোটালীপাড়ার দক্ষিণপাড়ার মোমেন আলী মীরের ছেলে সৌরভ মীর (৪২) কে আটক করেছে পুলিশ। সৌরভ মীর খুলনার রূপসার জাবুসা এলাকায় ভাংগাড়ীর ব্যবসা করেন। চোরাই বাইসাইকেল ক্রয় করার অপরাধে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, বিভিন্ন এলাকা থেকে চুরির অপরাধে চারজনকে করা হয়েছে। এসময় ১টি ইজিবাইক, ১টি ভ্যান ও ১টি বাই সাইকেল উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চুরি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin