শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি এমপি না হয়েই কেড়ে নিলো এক প্রসূতির প্রাণ! গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : রোগীর স্বজনকে লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা ডেভেলপার ব্যবসার মুখোশে ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য : খিলক্ষেত–নিকুঞ্জে ‘প্রাণের বাংলাদেশ’ সাইনবোর্ডের আড়ালে আব্দুল আল মামুনের লুটপাট কারখানা! ঘুষ না দিলে কোন বিল ছাড়েন না পিরোজপুর গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক কামাল : অসহায় ঠিকাদাররা

বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আদর্শ, ত্যাগ তিতিক্ষা, দেশপ্রেমিক চিন্তা ভাবনা ও বলিষ্ট নেতৃত্ব ভবিষ্যত প্রজন্মের নিকট তুলে ধরার জন্য বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরী বাসটি প্রস্তুত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ নভেম্বর মঙ্গলবার বিআরটিসির বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরীর উদ্বোধন করেছেন। এর মাধ্যমে জাতির সামনে বিআরটিসির সফলতার আরো একটি নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো।

বাস্তব সম্মত ও সৃজনশীল চিন্তাশক্তি থাকলে যে একটি ভঙ্গুর দুর্নীতিগ্রস্থ ও জরাজীর্ণ প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নত করা সম্ভব, তারই প্রমাণ রেখে চলেছেন বিআরটিসির বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলাম।

বিআরটিসি’তে নগর পরিবহন, মেট্রোরেলের শাটল বাস সার্ভিস, চট্টগ্রামে পর্যটক বাস সার্ভিস, এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাটল বাস সার্ভিস, কক্সবাজারে টুরিস্ট বাস সার্ভিসের পাশাপাশি আরো একটি অবিস্মরণীয় সংযোজন বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরীর উদ্বোধন বিআরটিসির বর্তমান চেয়ারম্যানের আরও একটি সাফল্য।

নতুন প্রজন্মসহ সর্বমহলে বঙ্গবন্ধু আদর্শ, নীতি, জীবন ইতিহাস এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জাতির সামনে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরী বাসটি উদ্বোধন করা হয়েছে।

যাদের বই সংগ্রহ করে পড়ার সুযোগ নেই তারা বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে মনোরম পরিবেশে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। বাসটি উদ্বোধনের মাধ্যমে দেশব্যপী বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বৃদ্ধিপাবে।

বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা এবং বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রবন্ধ, উপন্যাস, ও ভাষণ সমূহ সংরক্ষণ করা হয়েছে। পাঠক বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ, ত্যাগ ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি লাইব্রেরীটিতে বিআরটিসি’র সমাচার, বার্ষিক প্রতিবেদনসহ বিভিন্ন বই এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উন্নয়ন কর্মকান্ডের স্থির চিত্র ও বই থাকবে।

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার মাধ্যমে একজন নাগরিককে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরীটি বিশেষ ভূমিকা রাখবে। বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সংযোজনের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বপ্নকে তিনি কিভাবে বাস্তবে রূপ দিয়েছেন তার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin