শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রবাসীর আক্রোশের শিকার এক নিরীহ গ্রামবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৮১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়ন এর উত্তর গাওদিয়া গ্রামে চঞ্চল শেখ নামের প্রবাসীর আক্রোশের শিকার হয়েছেন শাজাহান সিকদার নামের এক নীরহ গ্রামবাসী। ৭ই নভেম্বর মঙ্গলবার মুনসুর শেখ (মুনসুর হিল্লাল) এর বড় ছেলে চঞ্চল শেখ সৌদি আরব থেকে দেশে গ্রামের বাড়ি আসলে, বাড়িতে ঢোকার রাস্তাটি সরু দেখতে পেয়ে উত্তেজিত হয়ে, শাজাহান শিকদারের (টিন কাঠ দিয়ে বেড়া দেওয়া) সীমানা প্রাচীরের এক অংশ ভেঙে ফেলে

এ বিষয়ে শাজাহান শিকদারের সাথে কথা বললে, তিনি জানান গত মঙ্গলবার আনুমানিক সকাল ১১.৩০ এর সময়, মুনসুর হিল্লালের সৌদি আরব প্রবাসী ছেলে চঞ্চল শেখ, বাড়িতে আসে নিজের বাড়িতে ঢুকতে গেলে রাস্তাটি সরু পেয়ে পাশের বাড়ি থেকে দা নিয়ে, আমার বাড়ির সীমানার বেড়া কুপিয়ে টিনগুলোকে টুকরো টুকরো করে ফেলে এবং গালিগালাজ করতে থাকে। এ সময় বাড়িতে আমার এবং ছোট ভাই ফারুক শিকদারের, স্ত্রী অবস্থান করছিল। আমি বাজার থেকে বাড়িতে এসে এমন অবস্থা দেখতে পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে সঙ্গে বিষয়টি অবহিত করি এবং পরিবারের লোকজনদের সাথে আলোচনা করিয়া ১২ই নভেম্বর লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করি। শাজাহান সিকদার আরো জানান। প্রায় সাত মাস আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউপি মেম্বার সহ সবাই মিলে আমার জমি মেপে সীমানা নির্ধারণ করে দিয়ে সীমানা প্রাচীর দেয়ার নির্দেশ দেয়। গণ্যমান্য ব্যক্তিরা পেছনের বাড়ির লোকজনদের চলাফেরা করার জন্য আমাকে ৩ ফুট জায়গা ছেড়ে দিতে বলে আমি সেখানে ৬ ফুট জায়গা ছেড়েছি আমার দোষ কোথায় আমি এর বিচার চাই।

এ বিষয়ে গাওদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার তোবারক ঢালির সাথে কথা বললে তিনি জানান। আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে সরজমিনে দেখেছি। চঞ্চল শেখ যে কাজটি করেছে সেটা অমানবিক। আমরা ঘটনাটি সমাধানের চেষ্টা করছি।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চঞ্চল শেখের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার পরিবার থেকে অপারগতা প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin