শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

এবার বিআরটিসির অপতৎপরতাকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫১ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তাজুল ইসলাম। তিনি চেয়ারম্যান পদে যোগদানের পর থেকে অক্লান্ত পরিশ্রম, সততা, সাহসী ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিআরটিসিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এমতাবস্থায় কর্পোরেশনের চলমান উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করার পাশাপাশি চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ণ করতে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বিআরটিসির ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল ও জালিয়াতি করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি অভিযোগ দুদকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিআরটিসির ডিজিএম (এস্টেট) মো. গোলাম ফারুক রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা বেশ কিছু ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৩, যার ধারা-৪২০/৪৬৮/৪৭১/১০৯ পেনাল কোড।

অপরদিকে সার্বিক নিরাপত্তা এবং বর্ণিত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভা কক্ষে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, পল্টন ও মতিঝিল থানার অফিসার ইনচার্জসহ বিআরটিসির সকল পরিচালক, জিএম, ডিজিএম, ঢাকাস্থ ম্যানেজারসহ ঢাকার বাইরের ম্যানেজরগণও অংশ নেয়।

সভায় উপ-পুলিশ কমিশনার বলেন, বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রা বিভিন্ন মহল কর্তৃক প্রশংসিত হচ্ছে। বিআরটিসি একটি কেপিআই ভূক্ত এলাকা তাই বিআরটিসির ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সহযোগীতা প্রদান করবে। দায়েরকৃত মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা বাইরের যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেওয়া হবে না।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, চলমান হরতাল অবরোধের মধ্যেও প্রথম কর্ম দিবসে বেতন প্রদান করা হয়েছে। দেশে যান চলালাচল স্বাভাবিক রাখার জন্য হরতাল অবরোধের মধ্যেও যাত্রীসেবা অব্যাহত রয়েছে। বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বার্থান্বেসী মহল তৎপর রয়েছে। এসব অপকর্ম রুখতে মামলাটি দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin