শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সাথে সাংবাদিকদের মতবিনিম সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান -এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) গোলাম কবিরের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব গোপালগঞ্জের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, এন টিভির গোপালগঞ্জ প্রতিনিধি সারমাত হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার প্রকাশক ও বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এস এম মোস্তফা জামান, দৈনিক প্রথম আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নুতন শেখ, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কে এম সাইফুর রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী সাদিকুর রহমান শাহীন প্রমুখ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামসুল আরেফীন, সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সুলাইমান, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা, দৈনিক কালবেলা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি বি এম জুবায়ের হোসেন, সিনিয়র সাংবাদিক আহমেদ আলী খান, আলিমুজ্জামান আলিম, কবীর মাহমুদ, মাই টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ, সময় টিভির গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শেরালী, মাছরাঙ্গা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এম এম সাবেত আহমেদ, নিউজ ২৪ টিভির গোপালগঞ্জ প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের ডাক পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর, দৈনিক আমার বার্তা ও এশিয়ান এইজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মানিক, দৈনিক ভোরের বাণী পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মামুনুর রহমান জুয়েল, সাংবাদিক তানভীর হাসান সৈকত, ইকবাল মিয়া, অর্জুন বিশ্বাস, রিংকু মিয়া সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি পর্ব শেষে গোপালগঞ্জে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মুহম্মদ কামরুজ্জামান মহোদয় যোগদান করায় গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া সাংবাদিকগণ প্রাপ্ত তথ্য, উপাত্তের ভিত্তিতে স্বাধীনভাবে তাদের মত প্রকাশের নিশ্চয়তা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান দুর্নীতি মুক্ত সমাজ গড়তে, আইনের সুশাসন প্রতিষ্ঠায় এবং সকল ধরনের বৈষম্য দূর করে সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin