রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

পটুয়াখালীর দুমকিতে ইমামের গরু লুট মামলার ২ আসামি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮২ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে মসজিদ খতিবের ৪গরু লুঠ মামলার প্রধান আসামি সুদ কারবারি কানিজ ফাতেমা ওরফে পপি হাওলাদার (৩৫) ও তার ছেলে তাশমিম হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানা পুলিশের সহায়তায় দুমকি থানা পুলিশের একটি টিম বগা বন্দরস্থ বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়কে গরু লুঠের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করেছেন।

উল্লেখ্য, গতবৃহস্পতিবার বিকেলে উপজেলার চরগরবদি গ্রামের হানিফ গাজীর ছেলে একটি মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু সালেহর বাড়ি থেকে ২টি গাভী গরু বাচ্চাসহ লুঠের ঘটনাটি ঘটে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদ কারবারি লেডি সন্ত্রাসী পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনী জোড়পূর্বক বাচ্চাসহ ৪গরু জোড়পূর্বক লুট করে নিয়ে যায়। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় দুমকি থানায় গরু লুঠের মামলা দায়ের করেছেন। (দুমকি থানার মামলা নং ০৪।)

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর বাউফল থানা পুলিশের সহায়তায় আসামীদ্বয়কে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin