শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

এবার আশুলিয়া বাজারের ইজারা পেলেন আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের ছোট ভাই বিল্লাল মাদবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকাঃ সাভার উপজেলার বিভিন্ন হাট বাজার আগামী এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। তবে আশুলিয়া হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন নেতা।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় নেতা বলেন, আশুলিয়া হাটে ইজারা নিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান হেলাল মাদাবরের আপন ছোট ভাই মোঃ বিল্লাল হোসেন মাদবর চিহ্নিত আওয়ামী লীগ ফ্যামিলির একজন ব্যক্তি কি ভাবে আশুলিয়ার মত গুরুত্বপূর্ণ এই হাটবাজারটি ১ কোটি ৮৬ লক্ষ টাকার দরপত্রের ইজারা পেলেন।

তিনি আরো বলেন, এই অনিয়মটা মূলত ইউএনও অফিস থেকে শুরু হয়েছে। যারা শিডিউল কিনেছে তাদের সকল তথ্য অন্য শিডিউর গ্রহিতাকে দিয়ে দিয়েছে।

এর ফলে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে শিডিউল গ্রহিতাকে বাধ্য করা হয়েছে যাতে তিনি টেন্ডার জমা না করেন। একক টেন্ডার দিয়ে বিল্লাল মাদাবর আশুলিয়া হাটের ইজারার কাজ পেয়েছে।

আশুলিয়া হাটবাজার ইজারা নিয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বকর সরকারের ব্যবহৃত মোবাইল কল দিয়ে বিষয়টা জানতে চাইলে তিনি বলেন, শুধু আশুলিয়ার হাটবাজার নয় সাভার উপজেলার হাট-বাজার গুলি নিয়ম এবং আইন কানুন মেনে ওপেন টেন্ডারের মাধ্যমে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে হাট-বাজার গুলির ইজারার সম্পন্ন করা হয়েছে। এখানে কে কোন দলের সিডিউল কিনেছিল তা আমার পক্ষে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। আপনারা সাংবাদিকরা দলীয় পরিচয় চিহ্নিত করতে পারবেন। আমি আমার জায়গা থেকে শতভাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাট-বাজার ইজারা সম্পন্ন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin