রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি এমপি না হয়েই কেড়ে নিলো এক প্রসূতির প্রাণ! গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : রোগীর স্বজনকে লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা ডেভেলপার ব্যবসার মুখোশে ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য : খিলক্ষেত–নিকুঞ্জে ‘প্রাণের বাংলাদেশ’ সাইনবোর্ডের আড়ালে আব্দুল আল মামুনের লুটপাট কারখানা! ঘুষ না দিলে কোন বিল ছাড়েন না পিরোজপুর গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক কামাল : অসহায় ঠিকাদাররা রাজউকের ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ : চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা দিনাজপুরে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউসকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ফ্লাইবুকের কার্যক্রম উদ্বোধন

গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ Time View

বিশেষ প্রতিবেদক, গোপালগঞ্জঃ বিগত দিনে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধসহ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাসুদ রানা।

ব্যাপক অনুসন্ধানে জানা যায়, গোপালগঞ্জ সদরে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে আগুন ও হামলা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পরিবারের উপর হামলাসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা, ১৬ জুলাই পুলিশের গাড়িতে আগুন, ইউএনও’র গাড়ীতে হামলাসহ জেলার বিভিন্ন সড়কে নাশকতা সৃষ্টি ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গোপালগঞ্জ জেলায় ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন কর্মকান্ডের মুল হোতা গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাসুদ রানা রয়েছে ধরা ছোয়ার বাইরে।

মাসুদ রানা বর্তমানে তার আপন ছোট ভাই গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সেল্টারে।

এ ছাড়াও গোপালগঞ্জ আদালতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসামী করে মামলা দায়ের করেন সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম। ওই মামলায় সাক্ষী হিসাবে রাখা হয় তার আপন ছোট ভাই গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক সৈয়দ মুরাদুল ইসলাম বর্তমানে ওই সাংবাদিক দুই ভাই কে সেল্টার দিচ্ছে গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাসুদ রানার আপন ছোট ভাই গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা।

এ সকল ঘটনা ছাড়াও বিভিন্ন সময় সাধারন জনগনকে মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ।

হিরার বিরুদ্ধে রয়েছে থানার দালালিসহ আরো বিস্তার অভিযোগ যা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে বেরিয়ে আসবে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাজ্জাদ হোসেন হিরার সাথে কয়েক দফা চেষ্টা করেও তার কোন বক্তব্য বা মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাজ্জাদ হোসেন হিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin