শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, ১৮ আগস্ট ২০২৬ কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির এবং সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সুপারিশে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন লাভ করে।

নবগঠিত কমিটিতে মেরাজুল ইসলাম-কে আহ্বায়ক এবং দেওয়ান মাসনুন নাফি-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও সক্রিয় নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক: আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: নূরে আলম, সাংগঠনিক সম্পাদক: এম ইমাম হোসাইন, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মো. স্বাধীন মিয়া, দপ্তর সম্পাদক: মেহেদী হাসান বাঁধন, প্রচার ও মিডিয়া সম্পাদক: মো. হৃদয় হোসাইন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শাহরিয়ার শাকিল, মো. সাইদুল হাসান ও রাকিবুল হাসান।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত গাজীপুর জেলা কমিটি দায়িত্বশীল ও কর্মমুখী নেতৃত্বের মাধ্যমে জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা, বৈষম্য ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে গাজীপুরে এনডিইএ-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin